
ডেমরা ডিআরএস-এর আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য আগামীকাল বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কয়েকটি এলাকায় গ্যাস সরবরাবন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষ মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই সময়ে প্রায় সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত হবেন। প্রভাবিত এলাকাগুলো হলো বেঙ্গলগ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশে সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকা। সরবরাবন্ধের ফলে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.