
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পাওয়ার সম্ভাবনা আগামী ডিসেম্বরের মধ্যে। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পৃথক গেজেট জারির মাধ্যমে এই জনবলকে নতুন বেতন কাঠামোয় আনার পরিকল্পনা রয়েছে। তবে এ প্রক্রিয়াটি কিছুটা সময় নিতে পারে; তারা আশা করছে যে এবার আগের পে-স্কেলের তুলনায় দীর্ঘ সময় লাগবে না।
২০১৫ সালে ৮ম পে-স্কেলের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পৃথক গেজেট জারির পর বেতন বাস্তবায়নে ছয় মাস সময় লেগেছিল। অর্থ মন্ত্রণালয়ের সূত্রটি এবারও সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেছে যে এবার এত দীর্ঘ সময় লাগবে না।
এদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন যে তারা চায় এমপিওভুক্ত শিক্ষক-কর্চারীরা দ্রুত নবম পে-স্কেল অনুযায়ী বেতন পান। মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে তিনি উল্লেখ করেন; হয়তো কিছুটা দেরি হতে পারে, তবে শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন পাবেন।
নতুন পে-স্কেলের আওতায় এমপিওভুক্ত ৬ লাখ ২ হাজার ৩৫৯ জন শিক্ষক-কর্মচারীকে আনতে অতিরিক্ত ১৩ হাজার ৩৯২ কোটি টাকার প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে বেতন-ভাতা বাবদ ব্যয় হবে ১২ হাজার ৫১৮ কোটি টাকা; বাকি অর্থ প্রয়োজন হবে পেনশন খাতে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.