
চীনের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র (সিইএনসি) জানায়, তিব্বতে গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটের দিকে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কেন্দ্রটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তরাঞ্চলীয় নাগকু পাহাড়ি এলাকা, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের আশপাশের ৫ কিলোমিটার এলাকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,৮৬৪ মিটার।
রিপোর্টে আরও বলা হয়, ভূমিকম্পটি স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে জোরালোভাবে অনুভূত হয়েছে। এর উপকেন্দ্র ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে।
বাংলাদেশ জার্নাল/এনএম
২০২৬-১০-২২
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.