
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রেখেছে সাইবার নিরাপত্তা ঝুঁকি এড়াতে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, বৈশ্বিকভাবে সাইবার হামলার ঝুঁকি দেখা দেওয়ায় নিরাপত্তা ইস্যুতে ওয়েবসাইট ডাউন করে রাখা হয়েছে। তবে ওয়েবসাইট বন্ধ থাকাকালীন আর্থিক খাতের অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর ওয়েবসাইট সচল থাকবে বলে জানিয়েছেন তিনি। একই সাথে সাইবার নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা জানাতে রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান হিসেবে বিজিডি ই-গভ সার্ট (সিআরটি) কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.