
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রবাসী সংগঠন দেখভালের জন্য একটি ডায়াস্পোরা উপকমিটি গঠন করেছে। দলের পক্ষ থেকে সোমবার (২৬ অক্টোবর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উপকমিটি গঠনের লক্ষ্য হলো দলীয় ডায়াস্পোরা কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা, দলীয় কার্যক্রমের সমন্বয় এবং প্রবাসী কল্যাণ বিষয়ক কর্মসূচি সুসংহত করা। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে এই উপকমিটির যাত্রা শুরু হয়।
উপকমিটির প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং উপপ্রধান হিসেবে মনিরা শারমিন। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাফে সালমান রিফাত, তানজিল মাহমুদ, আয়মান রাহাত ও তারেক রেজা। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রিদওয়ান হেসেন অক্ষর, আরাফাত হোসেন আলিফ, জসিম উদ্দিন ও আলমগীর চৌধুরী আকাশ এবং প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ নিযুক্ত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.