
গাজীপুরের টঙ্গীতে একটি মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর থেকেই আলোচনায় আসা শাহাজালাল রুমি দেশ ছেড়েছেন বলে জানা গেছে। তিনি কোন দেশে অবস্থান করছেন, তা নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
গত ২১ অক্টোবর টঙ্গীর আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার শিক্ষক মো. মোসলেম উদ্দিনের বিরুদ্ধে সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। ভুক্তভোগী শিশুর বাবা শাহাজালাল রুমি অভিযুক্ত শিক্ষককে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেন। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ঘটনার পর শাহাজালাল রুমি টঙ্গী পশ্চিম থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন। কিন্তু মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে রুমির বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করা হয়। সেই মামলায় ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আনা হয়। পাল্টা মামলা দায়েরের পর থেকে রুমি আড়ালে চলে যান এবং এবার তার দেশ ছাড়ার খবর সামনে এলো।
এর আগে মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে রুমি বলেছিলেন, “একজন আলেম হয়েও তিনি অনেক মিথ্যা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন।” এবার এক ক্ষুদে বার্তায় রুমি জানান যে তিনি এই দেশে আর নাই এবং কিছু নিয়ে ভাবছেন না। তবে কবে দেশ ছাড়লেন, কোন দেশে গেছেন এবং তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.