
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি করপোরেশন রোসাটম ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞদের সংখ্যা বাড়িয়ে ৭০০ জনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে সেখানে ১௹২ জন রুশ বিশেষজ্ন কর্মরত রয়েছেন এবং এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আরও ৫০৮ জন কর্মী যুক্ত হবেন বলে জানা গেছে।
গতকাল (২৮ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানায়। রোসাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা আলেক্সেই লিখাচেভ এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা তাঁদের নেই। বরং কেন্দ্রটির কার্যক্রম ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সেখানে কর্মীর সংখ্যা বাড়িয়ে ৭০০ জনে উন্নীত করতে চান তারা।
এদিকে মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন কয়েকটি বিদ্যুৎ ইউনিট নির্মাণের জন্য স্থানসংক্রান্ত একটি চুক্তিও সই হয়েছে। তবে এই প্রকল্পগুলোর নির্মাণকাজ শুরুর সময়সূচি এবং বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি। এর আগে কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকের পর লিখাচেভ জানিয়েছিলেন যে, ইরানে বড় ও ছোট আকারের নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি সম্ভাব্য স্থান বিবেচনা করছে রাশিয়া।
একইসঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের সম্মেলনে অংশ নিতে মস্কো সফরে গেছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.