
পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি নির্ধারণের লক্ষ্যে আগামী রবিবার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার রাতে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।
মন্ত্রী জানান, শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং সরকার শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে ধাপে ধাপে পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, "শ্রমিক নেতাদের বক্তব্যে আমাদের করণীয় রয়েছে। তাঁদের সঙ্গে আলোচনার ভিত্তিতে ধাপে ধাপে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা হবে।"
এছাড়া শিল্প কারখানা রক্ষার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাও সমানভাবে জরুরি বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেয়ার পর থেকে দেশের বিভিন্ন পর্যায়ে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে উদ্যোগ নেওয়া হয়।
রবিবার থেকে শ্রমিকদের প্রত্যাশিত দাবি পূরণে কার্যক্রম এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী এবং জানান যে, শুক্রবারের বৈঠকে মন্ত্রীর সঙ্গে গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.