
বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সাধারণ জনগণের আয়োজনে গত ৩১ অক্টোবর, শনিবার সকাল ১১টায় দক্ষিণ মনসাতলী মহাসড়কে এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে মুজাহিদুল ইসলাম মিলন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন আবু জাফর মুন্সি, রফিকুল ইসলাম ও সিরাজ মোল্লা।
বক্তারা দাবি করেন, আবুল কালাম আজাদ একজন সমাজসেবক এবং তিনি আগামীতে গৌরীচন্না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচন করতে চান। তাদের অভিযোগ, তার জনপ্রিয়তাকে দেখে ঈর্ষনাপূর্ণ প্রতিপক্ষ ট্রান্সপোর্ট ব্যবসায়ী জুলহাস আকন মামলা সহ বিভিন্নভাবে তাকে হয়রানি করছেন।
বক্তারা প্রশাসনসহ জেলা বিএনপির প্রতি আহ্বান জানিয়ে দাবি করেছেন, আবুল কালাম আজাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলা প্রত্যাহার করতে হবে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
নারী-পুরুষ সহ প্রায় শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.