
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) স্টুডেন্ট কাউন্সিলের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ে একটি নতুন স্টুডেন্ট কাউন্সিল শাখা গঠিত হয়েছে। গত ২ নভেম্বর বিজিসি ট্রাস্ট মেডিকেল ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত এক সভায় এই শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. রাজিব হোসেন রিফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএইচআরএফ এর মহাসচিব অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএইচআরএফ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএইচআরএফ কালচারাল ইউনিটের সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম।
সভায় সর্বসম্মতিক্রমে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় শাখা স্টুডেন্ট কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের মাঝে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি, অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুবসমাজের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এছাড়াও সভায় জানানো হয় যে, ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা থেকে প্রতিযোগিতার মাধ্যমে একটি 'এরিয়া প্রেজেন্টেশন' বিশেষ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিএইচআরএফ স্টুডেন্ট কাউন্সিল চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.