
নেতানিয়াহু সরকারকে দ্রুত অপসারণের অঙ্গীকার করলো বিরোধী জোট
ইসরায়েলের কট্টর ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে চারটি ইহুদি দলের নেতারা মঙ্গলবার এক জোটবদ্ধ বৈঠক করেছেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে তারা অবিলম্বে জোট গঠনের আলোচনা শুরু করতে এবং আগামী সপ্তাহে নতুন নেসেটের শপথ গ্রহণের আগে সংসদীয় কৌশল সমন্বয় করতে সম্মত হওয়ার কথা জানিয়েছেন। তবে এই বিরোধী জোট কীভাবে আরব দলগুলো ছাড়া সরকার গঠন করবে, সে ব্যাপারে কোনো পরিষ্কার ইঙ্গিত দেয়নি। কারণ কেউ কেউ ইতিমধ্যে আরব দলগুলোকে জোটের অংশীদার হিসেবে বাতিল করে দিয়েছেন।
যৌথ বিবৃতিতে ইয়ারশার চেয়ারম্যান গাদি আইজেনকট, ডেমোক্র্যাটস চেয়ারম্যান নাফতালি বেনেট, ডেমোক্র্যাটস প্রধান ইয়ার গোলান এবং ইসরায়েল বেইতেনু প্রধান অ্যাভিগদার লিবারম্যান দ্রুত পদক্ষেপ নিয়ে নেতানিয়াহুর সরকারকে হটিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। তারা ইয়ারশার চেয়ারম্যান গাদি আইজেনকটের প্রস্তাবিত চারটি মূল নীতির ভিত্তিতে কাজ করার ঘোষণা দিয়েছেন: ইসরায়েলকে একটি ইহুদি ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া; স্বাধীনতার ঘোষণার মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা; সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবা নিশ্চিত করা; এবং সশস্ত্র গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়ে গাজা উপত্যকায় তাদের সামরিক সক্ষমতা ধ্বংস করার অঙ্গীকার করা।
বিবৃতিতে দলগুলোর নেতারা বলেন, তারা ঐক্যবদ্ধ এবং তারা ৭ অক্টোবরের সরকারকে উৎখাত করে একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে এবং নেসেটে থাকা স্পষ্ট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতাকে কাজে লাগাতে অবিলম্বে পদক্ষেপ নেবেন।
নির্বাচনের ফলাফল এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অবৈধ ঘোষণা করতে নেতানিয়াহু ও তার দল লিকুদের পরিচালিত "বিপজ্জনক ও বেপরোয়া প্রচারের" তীব্র নিন্দা জানানো হয়। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার প্রতিশ্রুতি দেন।
নেতানিয়াহু জোট পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে জানা যায়। তার জোটের ৫৩টি আসনের বিপরীতে বিরোধী ইহুদি দলগুলো জিতেছে ৪৮টি আসনে কেবল দুটি আরব দলের সমর্থনেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। আরব দলগুলো যৌথভাবে ১৯টি আসন জিতেছে। ফলে একটি নতুন সরকার গঠনের পথ এখনো অনিশ্চিত রয়ে গেছে।
ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে সরকার গঠনের প্রথম দায়িত্ব (ম্যান্ডেট) যাতে আইজেনকট পান, সে ব্যাপারে বিরোধী নেতারা তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
এছাড়া তারা আলোচনায় দলগুলো অবিলম্বে জোটের চুক্তি ও নীতিগত রূপরেখা তৈরির কাজ শুরু করবে বলেও সম্মত হয়েছেন। হিব্রু সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের পর লিকুদ পার্টির এমপি আমির ওহানার পরিবর্তে কে নেসেটের স্পিকার করা হবে, তা নিয়ে দলীয় নেতারা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তবে চ্যানেল ১২ জানায়, তারা এই পদের জন্য ডেমোক্র্যাটস দুই নম্বর নেতা ইয়ার লাপিদের সমর্থন দেওয়ার বিষয়ে আলোচনা করেছেন, তবে আগামী সোমবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সম্মত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.