
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির প্রায় শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান। তিনি অনুষ্ঠানে সভাপতিও দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমদ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোসলেম উদ্দিন ও আশরাফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ এবং সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঈশ্বরগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ও সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ছবি আকঁचन করেন। রং পেনসিল, তুলি ও কাগজের মাধ্যমে তাদের মনের কল্পনা ও সৃজনশীল চিন্তার ছবি ফুটে ওঠে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য গেছে।
আয়োজকরা জানান, শিশুদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি জাতীয় দিবসের তাৎপর্য সম্পর্কে তাদের মধ্যে সচেতনতা তৈরিতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। চিত্রাঙ্কনের মতো প্রতিযোগিতা শিশুদের কল্পনাশক্তি বাড়ায়, চিন্তার জগতকে প্রসারিত করে এবং নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দেয়।
তিনি আরও বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মতো গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে শিশুদের এমন আয়োজন তাদের মধ্যে দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় চেতনা সম্পর্কে আগ্রহ সৃষ্টি করবে। ভবিষ্যতে শিশুদের প্রতিভা বিকাশে এই ধরণের ইতিবাচক আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করা হবে। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী শনিবার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.