
কূটনৈতিক উদ্যোগ: ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তা পৌঁছে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মস্কো সফরকালীন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই পুতিনের সঙ্গে সাক্ষাৎকরে এই বার্তাটি হাতে তুলে দেন। ইরানের সংবাদমাধ্যমগুলো এ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বার্তার বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি।
ইরান ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্যে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে মস্কো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালাচালি করলেও, ইরানকে সমর্থন অব্যাহত রেখেছে রাশিয়া। রাশিয়া সামরিক সংঘাটের পরিবর্তে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে এবং ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছে।
এদিকে, ইরানে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের বৃহস্পতিবারের প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য এই হামলা হবে স্বল্পস্থায়ী কিন্তু তীব্রতা হবে অনেক বেশি। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদন পেলেই অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলার প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। তবে অভিযান কত সময় ধরে চলতে পারে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।
সম্ভাব্য অভিযান পরিচালনার জন্য ১২টির বেশি যুদ্ধজাহাজে কয়েক হাজার মার্কিন নৌ ও বিমানবাহিনীর সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। তারা প্রেসিডেন্টের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছেন। সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর তালিকায় ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ বিভিন্ন জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুতকেন্দ্র অন্তর্ভুক্ত রয়েছে।
এমন পরিস্থিতিতে খামেনির বার্তা পুতিনের কাছে পৌঁছে দেওয়াকে তেহরান ও মস্কোর কূটনৈতিক যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে বার্তার বিষয়বস্তু প্রকাশ না হওয়ায়, দুই দেশের মধ্যকার আলোচনায় কোনো নতুন সামরিক বা কূটনৈতিক সমঝোতা হয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.