
শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম আবু সালেহ আহমেদ (৬০)। তিনি ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামের স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা ছিলেন। তার পিতার নাম মরহুম আবদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে ভারুয়া বাজার জামে মসজিদের সভাপতি নির্বাচিত হন সালেহ আহমেদ। তার এই নির্বাচনকে গ্রামের আব্দুল মতিন ও তার সহযোগীরা আপত্তি জানান। শুক্রবার (৬ নভেম্বর) জুমার নামাজের আগে এই বিষয়কে ঘিরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, একপর্যায়ে মতিনের পক্ষের লোকজন সালেহ আহমেদের ওপর হামলা চালান। এতে তিনি মাটিতে পড়েন।
মুস্লিমরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ওসি এসএম নুর মোহাম্মদ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.