
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রোববার সন্ধ্যায় বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি, এর অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ আয়োজনে উপজেলা দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে র্যালীটি পুনরায় কার্যালয় প্রাঙ্গণে সমাপ্ত হয়। তারপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন। আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, উপজেলা যুবদল সভাপতি মাহমুদুল হক টিপু, কৃষক দল সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল আহবায়ক শাহ আলম বাবু, ছাত্রদল সভাপতি সোহেল রানা রাসেল প্রামানিক, মহিলা দল সভাপতি নাজমা আক্তার, যুবদল সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান ও বিএনপি সদস্য আশরাফ আলী। সভার সমাপন দোয়া অনুষ্ঠানের মাধ্যমে হয়।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.