
এবার মিরপুরে পথে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মিরপুর ১১ নম্বরে মেট্রোরেল লাইনের নিচে সোমবার রাতে দাঁড়িয়ে থাকা বসুমতি পরিবহনের ওই বাসে আগুন লাগে। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।
পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ৯টার দিকে কে বা কারা বাসটিতে আগুন দেয় বলে তথ্য পাওয়া গেছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বসুমতি পরিবহনের বাসটি সড়কের পাশে পার্ক করা ছিল এবং বাসের লোকজনও আশপাশে ছিলেন না।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, রাত ৯টা ১০ মিনিটে তারা আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং দুটি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
এর আগে সন্ধ্যায় ঢাকার ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি বাসে আগুন লাগে। ওই সময় স্টেশনটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.