
বগুড়ার শেরপুরে পুলিশের মাদক বিরোধী অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার কথা পুলিশ জানিয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার টুনিপাড়া বাজার এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের হলেন—উত্তর পেচুল গ্রামের মো. মন্টু মিয়ার পুত্র মো. মোস্তাফি (১৯), মনিরুজ্জামানের পুত্র মো. আবু হোসেন (২০) এবং মো. আনছার আলীর পুত্র মো. হাসান আলী (২৭)।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হোসাইন বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানাধীন টুনিপাড়া বাজার এলাকার মেসার্স জামিল উদ্দিন ট্রেডার্সের সামনের পাকা রাস্তায় এসআই মো. কামরুল হাসানের নেতৃত্বে পুলিশি দল অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শেরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.