
পাংশায় দোকানের টিনের চাল কেটে চুরি, দোকানদার ক্ষতির দাবি
রাজবাড়ীর পাংশা উপজেলায়ের আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকার ডা. জালাল সুপার মার্কেটে অবস্থিত “শ্যামলা কম্পিউটার অ্যান্ড স্টেশনারি” দোকানে মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে চুরির ঘটনা ঘটে। দোকানের টিনের চাল কেটে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ভেতরে প্রবেশ করে এবং কম্পিউটার, স্টেশনারি সামগ্রী, ক্যামেরা, প্রিন্টারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র এবং নগদ টাকা নিয়ে যায়।
দোকানদার মো. রাশেদ হোসেন বুধবার সকালে দোকান খুলে চুরির বিষয়টি জানতে পারেন। তিনি জানান, চোররা দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে। চুরির সময় দোকানে থাকা নগদ ৬৫ হাজার টাকা, একটি সিসিটিভি ক্যামেরা, দুটি প্রিন্টার, একটি ক্যামেরা, একটি ইনভার্টার, পাঁচটি পুরোনো প্রিন্টার, একটি মাউস, একটি ব্যাংক কার্ড এবং কম্পিউটারসহ অন্যান্য মালামাল নিয়ে গেছে বলে তিনি ধারণা করছেন।
দোকান মালিকের অভিযোগের ভিত্তিতে পাংশা থানায় লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে তিনি উল্লেখ করেছেন, তিনি আজিজ সরদার বাসস্ট্যান্ড এলাকার ডা. জালাল সুপার মার্কেটে “শ্যামলা কম্পিউটার অ্যান্ড স্টেশনারি” নামে ব্যবসা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। চুরির ঘটনার ফলে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে দোকান মালিক দাবি করেছেন। ক্ষতির পরিমাণ প্রায় ২ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা বলে তিনি উল্লেখ করেছেন।
পাংশা থানা পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং চুরির সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.