
সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ 'এ'-এর শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার রাতে জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণমূলক ফুটবল খেলে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে দেয় বাংলাদেশ দল।
হামজা চৌধুরীর অধিনায়কত্বে খেলতে নামা বাংলাদেশ দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি গোলের জন্য। খেলার শুরুর কয়েক মিনিটের মধ্যেই হামজার ক্রস থেকে সৃষ্টি হয় আক্রমণের সুযোগ। শ্রীলঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা বল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বক্সে থাকা সামিত সোম শট নেন। তাঁর প্রথম শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলেও, ফেরতি শটে সামিত বল জালে জড়িয়ে দেন এবং বাংলাদেশকে এগিয়ে দেন।
প্রথমার্ধের শেষ পর্যায়ে দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক হামজা চৌধুরী। ৪৪তম মিনিটে বাঁ দিক দিয়ে একক প্রচেষ্টায় শ্রীলঙ্কার রক্ষণভাগে ঢুকে পড়েন তিনি। এক ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে কাটিয়ে নেওয়া তাঁর জোরালো শট গোলরক্ষক সুজন পেরেরার হাঁটুতে লেগে জালে প্রবেশ করে। এই গোলের পর ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে তৃতীয় গোলের উৎস হিসেবে নাম লেখান ফারহান। ৫২ মিনিটে তিনি একটি চমৎকার গোল করেন। ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে চতুর্থ গোলটি করেন রাকিব হোসেন, শ্রীলঙ্কান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে নেওয়া তাঁর নিখুঁত ফিনিশিংয়ে ব্যবধান দাঁড়ায় ৪-০।
এই জয়ের মাধ্যমে গ্রুপ 'এ'-এর শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছায় বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর রাত আটটায় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। একই দিন দুপুরে আরেক সেমিফাইনালে ভারত ও ভুটান মুখোমুখি হবে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.