
ব্রাজিলের আমাজন অঞ্চলে দাবানল বাড়ছে বলে দেশটির উত্তরাঞ্চলীয় পারা রাজ্য সরকার পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে। এই জরুরি অবস্থা আগামী ১২০ দিন কার্যকর থাকবে।
শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি নভেম্বর মাসের শুরু থেকে এখন পর্যন্ত রাজ্যে ৫ হাজারের বেশি দাবানলের ঘটনা ঘটেছে। গত ৪৮ ঘণ্টায় সক্রিয় আগুনের সংখ্যা প্রায় ৭০০। তীব্র খরা ও এল নিনোর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানানো হয়েছে।
জরুরি অবস্থার আওতায় চারণভূমি পরিষ্কারের জন্য আগুন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দাবানল নিয়ন্ত্রণে এবং নতুন করে আগুন ছড়াতে বাধা দিতে অতিরিক্ত জনবল ও সম্পদ নিয়োগ করা হবে।
রাজ্য সরকার জানিয়েছে, খরার কারণে শুকিয়ে যাওয়া গাছপালা আগুন ছড়ানোর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এতে মানুষের জীবন, বনাঞ্চল ও উৎপাদনশীল কর্মকাণ্ড হুমকির মুখে পড়েছে। এছাড়া চলতি বছরের ডিসেম্বর মাসে দাবানল আরও ভয়াবহ রূপ নিতে পারে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.