
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আগুনের দৃশ্য দেখা গেছে। রিকশায় যাওয়ার সময় এক পথচারী ঘটনাটি ভিডিও করেন বলে ওই ফুটেজের বরাতে জানা গেছে। ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।” ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এদিকে একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় পুলিশ তল্লাশি চালায়। কোতোয়ালী থানার ওসি মো. জাহিদুল কবির জানান, নগরের আন্দরকিল্লায় অবস্থিত তাঁর বাসায় তল্লাশি চালানো হয়েছে; তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.