
প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফর শেষে ঢাকায় ফিরেছেন
লালমনিরহাটের একদিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকায় প্রত্যাবর্তন করেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সফরকালীন কার্যক্রম শেষে বিকেল ৪টা ২০ মিনিটে লালমনিরহাট এয়ারফিল্ড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।
সফরে প্রধানমন্ত্রী লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় 'অ্যারো-জিনিয়াস' প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটিও পরিদর্শন করেন।
পরে সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এছাড়া জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত 'আলোকিত লালমনিরহাট' শীর্ষক অনুষ্ঠানেও অংশ নেন প্রধানমন্ত্রী।
বিএনপির নেতা হিসেবে প্রায় ২২ বছর আগে তারেক রহমান লালমনিরহাট সফর করেছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম লালমনিরহাট সফর।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.