
চট্টগ্রামের বাঁশখালীতে শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগের প্রতিবাদে একটি বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি বাঁশখালী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা চত্বরসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম তৈয়বের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে আয়োজিত একটি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তৈয়ব। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে বসে তাঁর দোসরদের উসকানি দিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশকে অস্থিতিশীল করার এ ষড়যন্ত্র মোকাবিলায় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকতে হবে। কোথাও নাশকতা সৃষ্টির চেষ্টা হলে সংশ্লিষ্টদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।
তৈয়ব আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁরা এ বিক্ষোভ মশাল মিছিল করেছেন। ছাত্রদল রাজপথের সংগঠন, রাজপথের আন্দোলনেই বিশ্বাসী। ফ্যাসিবাদের সন্ত্রাসী ও দোসরদের কোনো ধরনের নাশকতা কিংবা অপতৎপরতা বরদাশত করা হবে না। নাশকতার চেষ্টা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
এ সময় বাঁশখালী উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.