
টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকের গয়হাটা শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে ব্যাংকের নিচ তলায় আগুন লাগিয়ে দেওয়া হয়। গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ এবং নাগরপুর থানা পুলিশ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বোতল এবং আগুনে পোড়া কাঠি উদ্ধার হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের ধারণা, অফিসের নিচ তলার জানালা খুলে পেট্রোল দিয়ে আগুন ধোঁয়া হয়েছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়া হয়নি।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দেশে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গ্রামীণ ব্যাংকের ম্যানেজার হরিজুর রহমান জানান, রাতের গার্ডের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনে শাখার ভেতরে থাকা আসবাবপত্র ও কিছু জরুরি কাগজপত্র পুড়ে যায়।
স্থানীয় বিএনপির নেতৃবৃন্দও ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.