
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরি হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। প্রকল্পের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক তথ্য কর্মকর্তা সৈকত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফার এই পরীক্ষামূলক কার্যক্রমে ১০ থেকে ২৪ ঘণ্টা ধরে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময়ে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে এর সমন্বিত পরিচালনব্যবস্থার প্রয়োজনীয় কারিগরি দিকগুলো যাচাই ও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে।
এর আগে, গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে প্রায় ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও টেকসই পরিচালনার দিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.