
খুলনায় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে নগরীর দৌলতপুর থানার কল্পতরু মার্কেট এলাকায় ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত আব্দুল হালিম শেখ (৪৫) খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি একই ওয়ার্ডে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন বলে পরিচিত।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে কল্পতরু মার্কেট এলাকায় গুলির ঘটনা ঘটে। এতে হালিম শেখ গুলিবিদ্ধ হন। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মাথা ও বুকে গুলির আঘাত ছিল।
ওসি মুরাদুল ইসলাম আরও জানান, কারা এবং কী কারণে গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার বিস্তারিত জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.