
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দেওয়া এক পাহারাদার খুন হয়েছেন। নিহতের নাম বদর উদ্দিন (৫৩)। তিনি গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে বদর উদ্দিন কামরিয়া বিলে মাছের ঘের পাহারা দিতে যান এবং বিলের পাশে একটি কুঁড়েঘরে অবস্থান করেন। এ সময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর মাথায় অন্তত ১২টি কোপের চিহ্ন রয়েছে বলে সূত্রে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বলে স্থানীয় সূত্রে জানানো হয়।
বুধবার ভোরে স্থানীয় লোকজন গহেরপুর গ্রামের মাঠে রক্তাক্ত অবস্থায় মরদেহ দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বদর উদ্দিনকে কারা এবং কী কারণে হত্যা করা হয়েছে, তা এখনো উদ্ঘাটিত হয়নি। এ নিয়ে তদন্ত চলছে বলে তিনি জানিয়েছেন। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.