
ঢাকার কেরানীগঞ্জে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের কারণে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলাতিয়া জোনাল অফিসের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
বুধবার (২৫ নভেম্বর) জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, কলাতিয়া জোনাল অফিসের অধীন কলাতিয়া উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে মোট ২৬টি এলাকা ক্ষতিগ্রস্ত হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সেগুলো হলো—সোনারটেক, রশিদপুর, নাজিরপুর, মুসিনোয়াদ্দা, পুরানকলাতিয়া, আল্লীনগর, ইমানদিপুর, সাধুপুর, বাহাদুল্লাহপুর, রঞ্জিতপুর, তারানগর, নিশানবাড়ী, ফতেনগর, বকশীপুর, আহাদীপুর, সৈয়দপুর, আসামদীপুর, মিরাজ আসামদীপুর, মিঠাপুর, সমশেরপুর, কলাতিয়া বাজার, আকছাইল, চরআকছাইল, পূর্বআকছাইল, আকছাইল নয়াহাটি এবং গুয়াডুরী।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.