
গোপালগঞ্জের সব মানুষকে শাস্তি দেওয়ার প্রস্তাব "অমানবিক ও বিপজ্জনক": আসিফ নজরুল
গোপালগঞ্জে কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে পুরো জেলার মানুষকে একসঙ্গে শাস্তি দেওয়ার ধারণাকে "অমানবিক ও বিপজ্জনক" বলেছেন সাবেক উপদেষ্টা আসিফ নজরুল। একইসঙ্গে গোপালগঞ্জের সব নাগরিকের সুবিধা অবিলম্বে পুনরায় চালু করার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে আসিফ নজরুল লেখেন, গোপালগঞ্জে কিছু দুর্বৃত্ত অবশ্যই রয়েছে এবং নৈরাজ্য ঠেকাতে আইন মোতাবেক এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। তবে সেজন্য গোপালগঞ্জের সকল মানুষকে শাস্তি দেওয়া—অর্থাৎ কালেকটিভ পানিশমেন্ট—অমানবিক ও বিপজ্জনক চিন্তা বলে তিনি উল্লেখ করেন। এজন্য জেলার সব নাগরিকের সুবিধা অবিলম্বে পুনরায় চালু করতে হবে বলেও তিনি দাবি করেন।
আসিফ নজরুল আরও লেখেন, শেখ হাসিনার আমলে কিছু অঞ্চলের মানুষ নানাভাবে কালেকটিভ পানিশমেন্টের শিকার হয়েছিলেন। একই ধরনের কর্মকাণ্ড যেন এখন আর না করা হয়।
তিনি বলেন, "কোনো অবস্থাতেই আমরা যেন শেখ হাসিনার কোনো ভয়াবহ চিন্তার অনুসারী হয়ে না উঠি।"
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01575626551
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.