
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন নেতৃবৃন্দের সভার সিদ্ধান্তে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনুকে একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।
সভার মধ্যে জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুলসহ পূর্বজুড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি-সম্পাদক এবং শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নের পর মতিউর রহমান চুনু দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশক : সুজন মাহমুদ মোবাইল: 01713915888
নির্বাহী পরিচালক মোঃ আনিছুর রহমান মোবাইল: 01714236204
Copyright © 2026 sbtv24. All rights reserved.