নিউজ ডেস্কঃ
১৩ জুলাই ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পারমাণবিক আলোচনায় ফিরতে প্রস্তুত, যদি হামলা না হয়

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত। তবে এর জন্য দেশটি একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে— আলোচনার সময় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যেন কোনো ধরনের সামরিক হামলা না হয়, সে বিষয়ে নিশ্চিত থাকতে চায় তারা।

আব্বাস আরাগচি বলেন,“আমরা সংলাপে ফিরতে চাই, তবে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে রেখে আলোচনা চলতে পারে না। আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত না হলে, কোনো আলোচনাই টিকবে না।”

২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি (JCPOA) থেকে যুক্তরাষ্ট্র ২০১৮ সালে সরে দাঁড়ালে চুক্তিটি কার্যত স্থগিত হয়ে যায়। এরপর থেকেই ইরান ধাপে ধাপে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বৃদ্ধি করে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের একাধিক পারমাণবিক স্থাপনাতে সাইবার এবং ড্রোন হামলার অভিযোগ এনেছে।

এ পরিস্থিতিতে ইরান চায়, আলোচনা চলাকালীন সময় অন্তত দেশটির পারমাণবিক অবকাঠামো যেন নিরাপদ থাকে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় প্রতিক্রিয়া:
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, তারা কূটনৈতিক সমাধানে আগ্রহী। তবে ইরানের এই শর্ত আলোচনা প্রক্রিয়া জটিল করে তুলছে।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন এই শর্তকে “গঠনমূলকভাবে বিবেচনার দাবি রাখে” বলে মন্তব্য করেছে।

বিশ্লেষকরা বলছেন, এই ধরনের নিশ্চয়তা দেওয়া হলে আলোচনার পথ সুগম হতে পারে, তবে ভূরাজনৈতিক বাস্তবতায় বিষয়টি কতটা সম্ভব হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

১

পাবনায় অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহারে দুই ট্রাকচালককে জরিমানা

২

চাঁদপুরে ১০০ মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা

৩

জাহানারার অভিযোগে তদন্তে সত্যতা, তবু প্রকাশ হবে না ৭০ পৃষ্ঠার রিপোর্ট

৪

ইরানের সঙ্গে চুক্তির খসড়ায় যুক্তরাষ্ট্রের অনুমোদন

৫

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্যদের জন্য সুখবর, পরীক্ষার তারিখ ঘোষণা

৬

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

৭

শাহজাদপুরে শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ, প্রতিবাদে মানববন্ধন

৮

‘ট্রাম্পকে হত্যা করব’, তেহরানের বিশাল বিলবোর্ডে সরাসরি হুমকি!

৯

কুমিল্লায় ইলিশবোঝাই পিকআপ ডাকাতি: ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার

১০

কানাডায় শিক্ষার্থীদের সঙ্গে নাচবেন শিবলী মহম্মদ ও নিপা

১১

ঢাকায় মঞ্চস্থ হচ্ছে বাংলা ভূতের গল্প নিয়ে ‘ইনভিজিবল স্টোরিজ’

১২

জোর করে বিয়ে দিলে সংসার টিকবে না: জান্নাত জিম

১৩

এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ

১৪

ইসরায়েলকে সামরিক সহায়তা বদ্ধের প্রতিশ্রুতি ট্রাম্পের

১৫

রাশনা ইমামকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি বিসিবির

১৬

বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

১৭

বিটিভি ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

১৮

বাংলাদেশের পোশাকশ্রমিকদের বিক্ষোভ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

১৯

স্ত্রীর দাবি: শাকিব মিজানকে নিয়ে ব্যবসা করেনি, করেছে জয়

২০