আবু নাসের সিদ্দিক তুহিন রংপুর থেকে
১৯ জুলাই ২০২৫, ৯:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজ সেই ১৯ জুলাই ২০২৪। পুলিশের গুলিতে রংপুরের ৫ জন শহীদ

২০২৪ সালের এই দিনেরেংপুর সিটি কর্পেোরেশনের সামনে ছাত্রজনতার মিছিলে পুলিশের রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও গুলিতে ঘটনাস্থলে নগরীর পূর্বশালবন এলাকার সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন, পূর্ব গণেশপুরের স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন, ফল বিক্রেতা নিউ জুম্মাপাড়ার মেরাজুল ইসলাম ও পূর্ব শালবনের বাসিন্দা ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকসের অষ্টম সেমিস্টারের ছাত্র আব্দুল্লাহ আল তাহির সহ এইদিন রাজধানী ঢাকার গ্রীন রোডে বিকেল ৫টার দিকে পুলিশের গুলিতে নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন সাংবাদিক তাহির জামান প্রিয়।

ফ্রিল্যান্সিং সাংবাদিক প্রিয় রংপুরের গুপ্তপাড়া এলাকার বাসিন্দা। উল্লেখ্য ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৩টায় নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জেলা ও মহানগর বিএনপি। এরপর কয়েক হাজার নেতাকর্মী মিছিলে যোগ দেন। তাদের মিছিলের সঙ্গে নগরীর বিভিন্ন এলাকার হাজার হাজার ছাত্র-জনতা অংশ নেন। বিকেলে মিছিলটি সিটি কর্পোরেশনের দিকে এগিয়ে যেতে থাকলে সেখানে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেদিন ছিল বেশ ক্ষুধার্ত। তাদের ছোড়া রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেলে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশের অস্ত্রের সামনে ইটপাটকেল নিয়ে প্রতিরোধ গড়ে তোলে ছাত্র-জনতা। এরই একপর্যায়ে পুলিশ সদস্যরা মারমুখী হয়ে দফায় দফায় গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নগরীর পূর্বশালবন এলাকার সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন, পূর্ব গণেশপুরের স্বর্ণ শ্রমিক মোসলেম উদ্দিন, ফল বিক্রেতা নিউ জুম্মাপাড়ার মেরাজুল ইসলাম ও পূর্ব শালবনের বাসিন্দা ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকসের অষ্টম সেমিস্টারের ছাত্র আব্দুল্লাহ আল তাহিরের মৃত্যু হয়।

এ সময় শতাধিক আহতকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আহত অনেকে পুলিশি ঝামেলা এড়াতে হাসপাতালে না গিয়ে বাড়ি ফিরে যান। এ সংঘর্ষে নগরীর জুম্মপাড়ার আবেদ আলী চোখ হারান। সেই সাথে অসংখ্য ছাত্র-জনতার শরীরে গুলি লাগে। আগের দিন ১৮ জুলাই বিকেলে নগরীর মডার্ণ মোড়ে ছাত্র-জনতার সাথে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ঘাঘট পূর্ব পাড়ার মানিক মিয়া শহীদ হন। ওইদিন জেলা ও মহানগর আওয়ামী লীগ অফিস, জাতীয় শ্রমিক লীগ অফিস, মেট্রোপলিটন পুলিশের ডিবি কার্যালয়, তাজহাট থানা, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়িতে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

১

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

২

মাটিরাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে অংশ নিল তিন শতাধিক শিক্ষার্থী

৩

বেগমপাড়া’য় প্রিন্সেস ডায়না সুমাইয়া নদী

৪

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৭ জন আটক

৫

হোটেলে কাজ করেও জিপিএ-৫ পেলেন বিশাল, স্বপ্ন চিকিৎসক হওয়ার

৬

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

৭

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৪০২ রোগী

৮

তাহসিফ হত্যার রহস্য ঘিরে নতুন প্রশ্ন, ফের ৩ দিনের রিমান্ডে দিশা

৯

যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ যাত্রী নিহত

১০

সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

১১

পাবনায় অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহারে দুই ট্রাকচালককে জরিমানা

১২

চাঁদপুরে ১০০ মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা

১৩

জাহানারার অভিযোগে তদন্তে সত্যতা, তবু প্রকাশ হবে না ৭০ পৃষ্ঠার রিপোর্ট

১৪

ইরানের সঙ্গে চুক্তির খসড়ায় যুক্তরাষ্ট্রের অনুমোদন

১৫

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্যদের জন্য সুখবর, পরীক্ষার তারিখ ঘোষণা

১৬

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

১৭

শাহজাদপুরে শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ, প্রতিবাদে মানববন্ধন

১৮

‘ট্রাম্পকে হত্যা করব’, তেহরানের বিশাল বিলবোর্ডে সরাসরি হুমকি!

১৯

কুমিল্লায় ইলিশবোঝাই পিকআপ ডাকাতি: ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার

২০