admin
১৫ জুন ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্ষেপণাস্ত্র ছোড়ার পাল্টা পাল্টি অভিযানে উত্তপ্ত তেহরান ও তেলআবিব

ইরান থেকে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলের দিকে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলের বিমানবাহিনী হামলা প্রতিহত ও হুমকি মোকাবিলায় পাল্টা অভিযান চালাচ্ছে। নাগরিকদের সেনাবাহিনীর দেওয়া নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইরানের রাজধানী তেহরানও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে।

শুক্রবার ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায়—এই লক্ষ্যেই হামলা চালানো হয়েছে।

দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। এতে উভয় পক্ষেই বেসামরিক নিহতের ঘটনা ঘটছে। শনিবার রাতে ইরানের হামলায় ইসরায়েলে অন্তত ১০ জন নিহত হন।

অন্যদিকে, ইরানে ইসরায়েলের হামলায় দেশটির গণমাধ্যম জানিয়েছে, শনিবার মধ্যদুপুরের মধ্যে ১২৮ জন নিহত ও প্রায় ৯০০ জন আহত হয়েছেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের হামলা চলতে থাকলে আরও কঠোর জবাব দেওয়া হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের হামলায় ইসরায়েলি নাগরিকদের মৃত্যুর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে।

রোববার তৃতীয় দিনে গড়িয়েছে এই সংঘাত। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, দুই পক্ষের উচিত একটি চুক্তি করা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইরান ও ইসরায়েল চুক্তি করবে এবং তিনি সেটি ঘটাবেন।

বিশ্বজুড়ে বিভিন্ন উত্তেজনা ও সংঘাত প্রশমনে ভূমিকা রাখছেন বলেও দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ থামাতে এবং ইসরায়েল ও হামাসের যুদ্ধ বন্ধ করতেও যুক্তরাষ্ট্র সহায়তা করছে। সেই দুটি যুদ্ধ চলমান থাকলেও ইরান-ইসরায়েলের লড়াইয়ে শান্তি শিগগিরই আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

“অনেক ফোনকল, বৈঠক চলছে। আমি অনেক আলোচনা করছি,” বলেন ট্রাম্প। “কোনও কিছুর জন্যই কখনও কৃতিত্ব পাইনি। তবে ঠিক আছে, মানুষ বোঝে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

১

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

২

মাটিরাঙ্গায় নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে অংশ নিল তিন শতাধিক শিক্ষার্থী

৩

বেগমপাড়া’য় প্রিন্সেস ডায়না সুমাইয়া নদী

৪

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৪৭ জন আটক

৫

হোটেলে কাজ করেও জিপিএ-৫ পেলেন বিশাল, স্বপ্ন চিকিৎসক হওয়ার

৬

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

৭

হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১৪০২ রোগী

৮

তাহসিফ হত্যার রহস্য ঘিরে নতুন প্রশ্ন, ফের ৩ দিনের রিমান্ডে দিশা

৯

যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ যাত্রী নিহত

১০

সাবেক স্ত্রীর অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে চাঁদা দাবির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

১১

পাবনায় অতিরিক্ত শব্দের হর্ন ব্যবহারে দুই ট্রাকচালককে জরিমানা

১২

চাঁদপুরে ১০০ মেধাবী শিক্ষার্থী পেলেন আর্থিক সহায়তা

১৩

জাহানারার অভিযোগে তদন্তে সত্যতা, তবু প্রকাশ হবে না ৭০ পৃষ্ঠার রিপোর্ট

১৪

ইরানের সঙ্গে চুক্তির খসড়ায় যুক্তরাষ্ট্রের অনুমোদন

১৫

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্যদের জন্য সুখবর, পরীক্ষার তারিখ ঘোষণা

১৬

৫৫ বছরের ইতিহাসে ক্রিকেট যা দেখেনি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখালেন কোহলি

১৭

শাহজাদপুরে শতবর্ষী সরকারি রাস্তা বন্ধ করে গেট নির্মাণের উদ্যোগ, প্রতিবাদে মানববন্ধন

১৮

‘ট্রাম্পকে হত্যা করব’, তেহরানের বিশাল বিলবোর্ডে সরাসরি হুমকি!

১৯

কুমিল্লায় ইলিশবোঝাই পিকআপ ডাকাতি: ১৯ মামলার আসামি ডাকাত সর্দার গ্রেপ্তার

২০