১৮ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টুঙ্গিপাড়ায় রাতভর সহিংসতা, পুলিশের মোট ২৪ যানবাহনে আগুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এতে পুলিশের ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়। একই রাতে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে খালেক বাজার সড়কে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চারটি গাড়িতেও আগুন দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।

সূত্র অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে উপজেলা পরিষদের পাশে অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পর পরিস্থিতি উত্তেজিত হয়। ক্ষুব্ধ হয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করেন এবং থানা ঘেরাও করেন। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়; পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একপর্যায়ে হামলাকারীরা থানায় ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। স্থানীয় সূত্রে বলা হয়েছে, হামলার সময় আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে।

টুঙ্গিপাড়া থানার এক উপপরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, হামলায় থানার ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

এদিকে থানায় হামলার খবর পেয়ে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন। পথে খালেক বাজার সড়কে তাদের গাড়িবহর আটকে দেয় দুর্বৃত্তরা এবং বিজিবির চারটি গাড়িতে আগুন দেওয়া হয়। সড়কে গাছ ফেলে অবরোধ তৈরি হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলাচল ব্যাহত হয়।

একই রাতে টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১

ভয় ও আচরণ গঠন করে জিনগত প্রবণতা এবং সামাজিক পরিবেশ

২

অর্থ পাচারের মামলায় জাবেদসহ ১৭ জনের সাজা

৩

সিরাজগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন

৪

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানা

৫

অগ্রহায়ণ বলতে বুঝি

৬

নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনে অচল গোপালগঞ্জ,থানা ও এমপির বাড়িতে আগুন

৭

রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে দুর্বৃত্তদের আগুন

৮

কাদের মোল্লার ফাঁসি ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা: প্রধান বিচারপতি

৯

এশিয়ায় পারমাণবিক বোমারু বিমান মোতায়েন করল রাশিয়া

১০

আসামের মেয়ে সুরভি দাসের ভাগ্য খুলল সীতার বোন হয়ে

১১

আসছে গ্রীষ্মেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ দেবে রূপপুরের প্রথম ইউনিট

১২

পটুয়াখালীতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানের বাড়িতে আগুন

১৩

ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে আগুন

১৪

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

১৫

রাজধানীতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫

১৬

দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

জয়পুরহাটে জেলা যুবদলের মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ সমাবেশ

১৮

বান্দরবানের ঝরনায় গোসল করতে গিয়ে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

১৯

‘ফ্যাসিস্ট’ অপশক্তির পুনরুত্থান ঠেকাতে চব্বিশের মতো ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

২০