নিজস্ব প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনে মালিকপক্ষের তিন প্রতিনিধির নাম চেয়েছে শ্রম অধিদপ্তর। 

শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের লক্ষ্যে ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মালিকপক্ষের তিনজন প্রতিনিধির নামের প্রস্তাব চেয়ে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনকে চিঠি দিয়েছে শ্রম অধিদপ্তর।

গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে শ্রম অধিদপ্তরের সালিশী শাখা থেকে এ-সংক্রান্ত জরুরি চিঠি পাঠানো হয়। চিঠিতে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ২০২৬ সালের ১৩৮(২) ও ১৩৮(৪) ধারার আলোকে ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের জন্য একজন নিরপেক্ষ সদস্য, মালিকপক্ষের একজন প্রতিনিধি এবং শ্রমিকপক্ষের একজন প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সদস্য নিয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তাব চাওয়া হয়েছে। এ জন্য মালিকপক্ষের তিনজন প্রতিনিধির নাম প্রস্তাব আকারে পাঠাতে বলা হয়েছে।

প্রস্তাবিত প্রত্যেক প্রতিনিধির জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের কপি ও ছবি সংযুক্ত করে তিন কপি করে জরুরি ভিত্তিতে শ্রম অধিদপ্তরে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

শ্রমিকদের মজুরি নির্ধারণের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল উল্লেখ করে চিঠিতে দ্রুত প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র পাঠানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ন্যূনতম মজুরি বোর্ডের পুনর্গঠন শ্রমিকদের মজুরি নির্ধারণ-সংক্রান্ত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনে মালিকপক্ষের তিন প্রতিনিধির নাম চেয়েছে শ্রম অধিদপ্তর। 

১

মাদকমুক্ত সমাজ গড়তে ঈশ্বরগঞ্জে আনসার-ভিডিপির প্রচারণা

২

ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩

৩

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ব্যানবেইসের সঙ্গে ইসির বৈঠক রোববার

৪

নরসিংদীতে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা

৫

৪০০ পরিবারের ১ বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা

৬

মদিনা অঞ্চলে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি সৌদির

৭

সাভারে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

৮

আদাবরে স্বল্প পরিসরে সবুজায়ন কর্মসূচি

৯

শ্রমিকদের সড়ক অবরোধ: সাউন্ড গ্রেনেড ছুড়ে যান চলাচল স্বাভাবিক করল পুলিশ

১০

মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’: দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

১১

ছাত্রলীগের সাবেক নেতা সিয়ামের ৪ বছরের জেল

১২

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

১৩

১২ বছরের অপেক্ষার পর চীন-উত্তর কোরিয়া সেতু চালু

১৪

প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

১৫

সৌদিগামী শত ফ্লাইট বাতিল, চরম দুশ্চিন্তায় ১৫ হাজার যাত্রী

১৬

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষকের মৃত্যু

১৭

পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

১৮

সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, শনাক্ত করে ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি

১৯

নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র

২০