২৮ নভেম্বর ২০২৬, ৯:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পের শান্তির ডাকের মধ্যেই সোভিয়েত-পরবর্তী বৃহত্তম সামরিক বাজেট রাশিয়ার

রাশিয়ার সংসদ ২০২৭-২৯ মেয়াদের বাজেট পাস করেছে, যেখানে প্রতিরক্ষা খাতে সোভিয়েত-পরবর্তী সময়ের সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের মূল বাজেটের আকার প্রায় ৫৯০ দশমিক ৬ বিলিয়ন ডলার; ওই বছর সামরিক খাতে মূল বাজেটের প্রায় ৩৫ শতাংশ ব্যয় ধরা হয়েছে। তিন বছরে প্রতিরক্ষা খাতে মোট প্রায় ৬০৬ বিলিয়ন ডলার বরাদ্দের কথা বলা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আগের তিন বছরের বাজেটের তুলনায় এবারের সামরিক বরাদ্দ ১২১ বিলিয়ন ডলার বেশি। ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া সামরিক খাতে প্রায় ৭১০ বিলিয়ন ডলার ব্যয় করেছে। নতুন বাজেটের হিসাবে ২০২৭ সালের শেষে এই ব্যয় দাঁড়াবে প্রায় ৯১৮ বিলিয়ন ডলারে, ২০২৮ সালের শেষে ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে এবং ২০২৯ সালের শেষে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

সামরিক ব্যয় মেটাতে পুতিন সরকার খনি কোম্পানি ও নাগরিকদের বিনিয়োগ আয়ের ওপর অতিরিক্ত কর বসানোর পরিকল্পনা করছে। একই সঙ্গে আবাসন ও নাগরিক পরিষেবা খাতে ব্যয় ৮ শতাংশ, স্বাস্থ্যসেবায় ৩ শতাংশ এবং পেনশনসহ সামাজিক সুরক্ষা খাতে ৬ শতাংশ কমানোর কথা বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় পাঁচ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের ব্যয় মেটাতে কর আদায়ের চাপ বাড়ছে। বিপুল সামরিক ব্যয় ও মন্থর প্রবৃদ্ধির কারণে চলতি বছর রাশিয়ার বাজেট ঘাটতি পূর্বাভাসের চেয়ে বেড়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞা, অসামরিক খাতে উচ্চ সুদহার, শ্রমিক সংকট এবং তেল শোধনাগার ও রপ্তানি টার্মিনালে ইউক্রেনের হামলার কারণে অর্থনীতি চাপে আছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় তিনি ইউক্রেন যুদ্ধ আর না বাড়ানোর অনুরোধ করেছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তিনি পুতিনকে ইউরোপের বিরুদ্ধে সব ধরনের সামরিক তৎপরতা গুটিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে এটি ইউক্রেনে মস্কোর দীর্ঘমেয়াদি যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে সহায়তা করবে। রাশিয়ার বাজেট পাস এমন সময়ে হলো, যখন ট্রাম্প ওই আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁধনের ওপর হামলা: ইতালিতে তিন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ, হেফাজতে মোবাইল ফোন

১

মোহাম্মদপুরে পুলিশের পরিত্যক্ত পিকআপে আগুন

২

রামপুরায় আবার ইন্টারনেট অফিসে গুলি

৩

ইয়েমেনের উপকূল থেকে আমিরাতের জাহাজ ছিনতাই

৪

চিরকাল ভাই হিসেবে থাকবে বাংলাদেশ-পাকিস্তান: স্পিকার

৫

পদ্মা সেতু অবরোধ করে আ. লীগ নেতাকর্মীদের বিক্ষোভ, শতাধিক ককটেল বিস্ফোরণ

৬

শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি আর্সেনাল-ম্যানচেস্টার সিটি

৭

২৫ বছর পর বড় পর্দায় সুমাইয়া শিমু, সঙ্গী মোশাররফ করিম

৮

গোলে অবদানে শীর্ষে ইয়ামাল, দুইয়ে এমবাপ্পে

৯

সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন

১০

আওয়ামী লীগের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়তে হবে: ছাত্রদল নেতা নাছির

১১

হাতিরঝিলে ফের ইন্টারনেট অফিসে গুলি

১২

লালমোহনে মন্দিরের চুরি হওয়া বিগ্রহ উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

কুমিল্লায় ‘সবার জন্য বাংলাদেশ’ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৪

দৌলতখানে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৫

আরিশফা খানের লাভ গিলের চরিত্র নিয়ে বিতর্ক

১৬

মুশফিকের এমন সিদ্ধান্তের কথা সতীর্থরাও জানতেন না

১৭

আগুন দিল মিরপুরে আরও এক বাসে

১৮

অস্ত্র বিক্রির আগেই ডিবির জালে জাকির, পৃথক অভিযানে উদ্ধার ৫ আগ্নেয়াস্ত্র

১৯

যশোরে ছাত্রলীগের মশাল মিছিল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় আটক ৫

২০