২১ অক্টোবর ২০২৬, ১:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশ দুজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে। তাঁদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে একটি মিছিল করার অভিযোগ আনা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে উপজেলার চরহোসেনপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালায় এবং তাঁদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল মাসুম (৩০) এবং ঈশ্বরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সজিব মিয়া (২০)। পুলিশের দাবি, আল মাসুম মৃত তাহের উদ্দিনের ছেলে এবং সজিব মিয়া রুস্তম আলীর ছেলে।

মিছিলের খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ অভিযান শুরু করে। পরে উপজেলার সদর ইউনিয়নের চরশিহারী এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় মিছিলের শেষ পর্যায়ে থাকা তাঁদের দুজনকে গ্রেফতার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১

বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে

২

রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী

৩

কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কিনা: প্রধানমন্ত্রী

৪

দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর

৫

নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী

৬

পতিত স্বৈরাচার ও বিরোধীদল মিলে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রী

৭

সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলা, জরুরি সতর্কতা জারি

৮

অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির ক্লোজড

৯

এক বছরেও শুরু হয়নি জোবায়েদ হত্যার বিচার, কান্না থামেনি বাবা-মায়ের 

১০

পঞ্চগড়ে রাতের আধারে সরকারী গাছ কাটার অভিযোগ তাঁতী দল নেতার বিরূদ্ধে

১১

ডিজেল পাচারের অভিযোগে চট্টগ্রাম বন্দরের ২ কর্মচারী সাময়িক বরখাস্ত

১২

এক যুগ পর একই দিনে নাটোরের সেই সড়কে ফের মৃত্যুর মিছিল, ২০১৪-তে ৩৭, ২৬-এ ১৪ প্রাণহানি

১৩

ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

১৪

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

১৫

পূজামণ্ডপ দেখতে রংপুরের পথে প্রধানমন্ত্রী

১৬

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

১৭

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণিল সাঝে সেজেছে সিরাজগঞ্জ

১৮

পাবনায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে মা খুন

১৯

পাবনার পদ্মায় মা ইলিশ শিকার, ১২ জেলের কারাদণ্ড

২০