১৬ অক্টোবর ২০২৬, ৭:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আলিফকে লক্ষ্য করে মোটরসাইকেলে করে আসা দুই যুবক পরপর বেশ কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত আলিফ ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন এবং পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। তিনি দুর্গাপুরের বিরিশিরি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এর আগে গত ১০ অক্টোবর দুপুরে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন আলিফ। ওই সময় তাকে কুপিয়ে জখম করা হয়। তার সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়।

সীমান্তে মাদক চোরাচালান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম

১

ফেরদৌস ওয়াহিদ পান্থ আফজালের আড্ডায়

২

বৈভবকে নিয়ে এবার বিস্ফোরক তথ্য ফাঁস, যা গম্ভীরের অপছন্দ

৩

প্রান্তর-নুসরাত সানজিদ খানের ‘এভাবেও প্রেম আসে’ নাটকে

৪

পরিবর্তন আনল ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে

৫

কারিশমা ভেঙে পড়েছিলেন সালমানের কথা বিশ্বাস করে

৬

আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা মেসি যুগের পরবর্তী দুই ম্যাচে

৭

ককটেল বিস্ফোরণ এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে

৮

বিওএ ছাড়লেন লিটি ও বাকী: পদত্যাগ চলছেই

৯

রিয়াদ বিমানবন্দরে ২০ বার হুতিদের হামলা, নিহত ১৭

১০

ইসির ৩১ কর্মকর্তার উচ্চতর গ্রেড দিয়ে প্রজ্ঞাপন জারি

১১

সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

১২

প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা

১৩

পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী

১৪

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪

১৫

৬ লাখ টাকার জাল নোটসহ ৪ জন গ্রেপ্তার

১৬

পুলিশের ঊর্ধ্বতন ১৪৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

১৭

একদিনে ৩ বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৮

শনিবার ব্যাংক খোলা নিয়ে নতুন সিদ্ধান্ত

১৯

পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষনা

২০