
ময়মনসিংহের হালুয়াঘাটে গোবরাকুড়া কয়লা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সমিতির কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মো. আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার শেখ খালেদ উজ্জামান আউলিয়া এবং মো. সুরুজ আলী।
নবনির্বাচিত কমিটিতে শপথ নেওয়া হয়েছে সভাপতি মো. বোরহান উদ্দিন, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ মো. আবু তয়ব, সমাজকল্যাণ সম্পাদক মো. জাকির হোসেন এবং সদস্যরা মো. মাজহারুল ইসলাম, মো. আবু বক্কর সিদ্দিক ও মো. হেদায়েত উল্লাহ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা সমিতির দায়িত্ব পালনে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। একই সঙ্গে কয়লা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক কার্যক্রমের উন্নয়ন এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। নবনির্বাচিত সদস্যরা সমিতির সদস্যদের আস্থা ও সহযোগিতাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সমিতির কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য করুন