১৮ অক্টোবর ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে শেরপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন

শেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে শেরপুর পৌরসভা দল। ফাইনাল ম্যাচে তারা সদর উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামে স্মরণকালের সর্বোচ্চ সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। গ্যালার리에 জায়গা না পেয়ে অনেক দর্শক মাঠের ভেতরে প্রবেশ করে খেলা উপভোগ করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি শেরপুরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিতে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরIFA সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, জিপি খন্দকার মাহবুবুল আলম রকীব, বিএনপি নেতা আব্দুল আউয়াল চৌধুরী ও আবু রায়হান রূপন, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা এবং জেলা ফুটবল ফেডারেশনের আহ্বায়ক মো. কামাল হোসেনসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়ाड़ी, ম্যাচসেরা ও সর্বোচ্চ গোলদাতাকেও পুরস্কৃত করা হয়। এছাড়াও দর্শকদের জন্য বিনামূল্যে কুপনের মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ রাখা হয়। লটারিতে নির্বাচিত সেরা ১০ দর্শককে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ছিল একটি বাইসাইকেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই মনসুর আব্বাস

১

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

২

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার

৩

মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল ইন্টার মায়ামি

৪

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বদলাচ্ছে পররাষ্ট্রনীতি: শামা ওবায়েদ

৫

সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত

৬

সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

৭

গণতন্ত্র কোনো সমাপ্ত আবিষ্কার নয়

৮

টুপটুপ রিসোর্টে আগুন: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

৯

বনবিভাগের অভিযানে নিষিদ্ধ অভয়ারণ্য এলাকা থেকে ৮ জেলে আটক

১০

বাংলাদেশি অভিবাসী ঠেকাতে কঠোর গ্রিস ও ইইউ

১১

ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল কৃষকের

১২

একাদশে তৃতীয় ধাপে আবেদনের সুযোগ, ভর্তি ২-৩ নভেম্বর

১৩

সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন ডেপুটি স্পিকার

১৪

সন্তানদের জন্য আমি আমার স্বামী হত্যার বিচার চাই!

১৫

জামায়াতের দেওয়া সেলাই মেশিন ফেরত দিলেন বিএনপি নেতার স্ত্রী

১৬

ভোলায় লালনের ১৩৬তম তিরোধান দিবস পালিত, গানে গানে মানবতার জয়গান

১৭

মুক্তি পেলেন অভিজিৎ দীপকে

১৮

কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজনের কারাদণ্ড

১৯

জুলাই সনদ ও গণরায় বাস্তবায়নে যুগপৎ আন্দোলনের আহ্বান – হাসনাত কাইয়ূম

২০