১৮ অক্টোবর ২০২৬, ৯:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপরিচ্ছন্ন টয়লেট ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেছেন। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই কার্যক্রম পরিচালনা করেন।

कार्यक्रमের সময় সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আবর্জনা পরিষ্কার করেন। এ সময় তিনি সরকারি ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে নিজের প্রতিষ্ঠান মনে করে পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, শুধু নিজের বাড়ি নয়, সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার উপযোগী রাখতে সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠানে সেবা নেওয়ার সময় সেগুলোকে নিজের বাড়ির মতো মনে করতে হবে।

এ জন্য জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

কর্মসূচিতে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন

১

বাংলাদেশে ৪৫ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা কানাডার

২

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

৩

অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ

৪

মেসি গোল্ডেন বুটের অনেক কাছে, মায়ামি ৩-১ গোলে জিতল

৫

প্রতিবন্ধীদের ‘সর্বোচ্চ সহযোগিতার’ আশ্বাস প্রধানমন্ত্রীর

৬

ঘরে বসেই মিলবে ট্রেড লাইসেন্স, আসছে অনলাইন পোর্টাল

৭

বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে

৮

অন্তরঙ্গ দৃশ্যে আর আগ্রহী নন আমান্ডা সেফ্রিড

৯

‘সামাজিক প্রতিরোধ’ করতে সতর্কতার জন্য অস্ত্র দেখিয়েছি: ইশরাক

১০

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১১

কলকাতায় পূজামণ্ডপ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা: ১৭ জনের মৃত্যু, আহত ২০

১২

কক্সবাজারে রিসোর্টে আগুন: তৌসিফের হৃদয়ভাঙা পোস্ট

১৩

ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই মনসুর আব্বাস

১৪

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলার

১৬

মেসির জোড়া গোলে আটলান্টাকে হারাল ইন্টার মায়ামি

১৭

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে বদলাচ্ছে পররাষ্ট্রনীতি: শামা ওবায়েদ

১৮

সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সদস্যসচিব এনায়েত

১৯

সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

২০