১ নভেম্বর ২০২৬, ৭:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এইচএসসি পাস করা সবাই ভর্তি হলেও ফাঁকা থাকবে বিশ্ববিদ্যালয়ের আসন

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী উচ্চশিক্ষায় ভর্তি হলেও দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় সাত লাখ আসন ফাঁকা থাকার আশঙ্কা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসনের তুলনায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা অনেক কম হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, চলতি বছর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মোট আসন রয়েছে প্রায় ১৩ লাখ ৪০ হাজার। অন্যদিকে, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। এই হিসাবে উত্তীর্ণ সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও ৬ লাখ ৯৩ হাজার ৩১৫টি আসন খালি থাকবে। অর্থাৎ উচ্চশিক্ষার জন্য বিদ্যমান মোট আসনের অর্ধেকের বেশি ফাঁকা থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে আসনসংখ্যা বেশি থাকলেও সব শিক্ষার্থী যে সহজেই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন, বিষয়টি এমন নয়। কারণ, বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তির জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও ন্যূনতম ফলাফলের শর্ত রয়েছে। চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় সামগ্রিক ফলাফল এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তির যোগ্যতা পূরণ করতে পারবেন না। ফলে আসন খালি থাকলেও কিছু শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ সীমিত হতে পারে।

এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তিনি জানান, শিক্ষার্থীদের ভর্তির সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনায় থাকলেও কোন বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতার মানদণ্ড কতটা শিথিল বা পরিবর্তন করবে, সে সিদ্ধান্ত তারাই নেবে। ফলে উচ্চশিক্ষায় বিপুলসংখ্যক আসন ফাঁকা থাকার সম্ভাবনা তৈরি হলেও ভর্তি যোগ্যতার শর্ত এবং বিশ্ববিদ্যালয়গুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে শিক্ষার্থীদের প্রকৃত ভর্তির সুযোগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নভেম্বরে জোড়া ঘূর্ণিঝড়ের শঙ্কা, কেমন থাকবে আবহাওয়া?

১

রাজারবাগ পুলিশ লাইন্স গেটে ককটেল বিস্ফোরণ, ধোঁয়ায় আতঙ্ক

২

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি ও কোপ, লড়ছেন মৃত্যুর সঙ্গে

৩

গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে গভীর রাতে উত্তাল ক্যাম্পাস

৪

ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

৫

মধ্যপ্রাচ্য সাজাতে গিয়ে নিজেদের ফাঁদেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল: ইরান

৬

স্তন ক্যানসার শুধু নারীদের নয়! বগুড়ায় আক্রান্ত ৭ পুরুষ

৭

এআই আতঙ্কে টালমাটাল ওয়াল স্ট্রিট: এক দিনেই হাওয়া আড়াই ট্রিলিয়ন ডলার!

৮

শীতের সবজিতে বাজারে ফিরছে স্বস্তি, তবে মাছ-মাংসে ক্রেতার দীর্ঘশ্বাস

৯

৯ কোটি বাস্তুচ্যুত চরম জলবায়ু ঝুঁকিতে, শীর্ষে বাংলাদেশ-আফগানিস্তান

১০

আমবাগ কোনাবাড়ীতে যুব শক্তি ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন ও মাদকবিরোধী র‍্যালি

১১

সাংবাদিক লিয়াকত আলী খানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

১২

সিনেমায় চমক: ৭৫ বছর বয়সে শ্রীলীলার সঙ্গে রজনীকান্ত

১৩

আর্জেন্টিনার নতুন সিদ্ধান্ত মেসির ১০ নম্বর জার্সি নিয়ে

১৪

সাংবাদিকরা ক্ষোভে ফুঁসছেন পরীমণির আচরণে

১৫

ভুটানের বিপক্ষে ইব্রাহিমের গোলেই বাংলাদেশের বাজিমাত

১৬

বলিউডে আলোচিত ‘তিন’ কণিকার বিচ্ছেদ থেকে জিয়ার প্রেম

১৭

রাজকীয় বিদায় মেসির, রোনালদোর সঙ্গী বিতর্ক

১৮

আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু

১৯

প্রথমবারের মতো বিকল্প পথে পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম

২০