৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

রোববার সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অন্তত আট থেকে নয়টি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ছাত্র ও উপস্থিত লোকজন তিন ব্যক্তিকে আটক করেন এবং তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যান।

প্রক্টর সহযোগী অধ্যাপক ইসরাফিল রতন জানিয়েছেন, ক্যাম্পাসের টিএসসি, নীলক্ষেত, সিনেট ভবনের গেট, বাংলাদেশ কুয়েত-মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মাঝখানের রাস্তায় সন্ধ্যা সোয়া ছয়টা থেকে পৌনে সাতটার মধ্যে এই ককটেলগুলো বিস্ফোরিত হয়। তিনি আরও জানান যে সংঘবদ্ধভাবে এই ককটেল ফোটানো হয়েছিল।

আটককৃতদের মধ্যে রয়েছেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। তাঁদের মধ্যে রেজাউলের বাড়ি নাটোর জেলায়, সোহেলের বাড়ি রাজশাহীতে এবং নাজমুস সাদের বাড়ি গোপালগঞ্জে। প্রত্যক্ষদর্শীরা জানান যে সন্ধ্যায় টিএসসি এলাকার কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। মেট্রোরেল-সংলগ্ন এলাকা দিয়ে পালানোর সময় তাদেরকে আটক করা হয় এবং উপস্থিত লোকজন তাদের মারধর করেন। এই ঘটনায় জড়িত সন্দেহে পরে আরও একজনকে আটক করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৮-৯টি ককটেল বিস্ফোরণ, আটক ৩

১

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ব্যান্ড সংগীতে মুখর মানিক মিয়া অ্যাভিনিউ

২

রাশেদ খাঁনকে ‘বদদোয়া’ দিলেন আমির হামজা

৩

বরগুনায় অবৈধ মবিল তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

৪

নতুন প্রজন্মের কাছে দেশের গান পৌঁছে দিতে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন

৫

প্রায় পাঁচ বছর পর ছেলেকে নিয়ে প্রকাশ্যে ক্যাটরিনা-ভিকি

৬

শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় প্রাথমিকভাবে চাকরি পাচ্ছেন ৩০০ জন

৭

আরব দলগুলোর ওপর নির্ভরশীল সরকার ইসরায়েলকে ধ্বংস করবে: নেতানিয়াহু

৮

বাসার সামনে গালিগালাজ, ককটেল নিক্ষেপ-এমন আরও সমস্যা জানিয়ে নিরাপত্তা চাইলেন সাক্ষী

৯

এবার সিআইডি কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ

১০

সিলেট টেস্ট: হৃদয়ের ডাবল সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ, ৩০ রানের লিড

১১

মাওলানা ফারুকী হত্যা মামলায় ৬ আসামির বিচার শুরু

১২

বিতর্কের মধ্যেই বধূর সাজে তানজিন তিশা

১৩

লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

১৪

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১৫

ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে যুবকের মৃত্যু, আহত ২

১৬

পর্তুগালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১৭

খাদ্যের অভাবে কেউ মারা যাবে না: খাদ্যমন্ত্রী

১৮

সমবায় দিবসে শ্রীপুরে সমবায় মার্কেট চান নেতারা

১৯

চট্টগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত ৪

২০