
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেত্রী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমার একটি ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে তিনি নিজের প্রোফাইলে লেখেন, ‘লজ্জায় মুখ ঢাকা এড়াতে বিয়ের আগে শিওর হয়ে নিন আপনার শামি বাই কিনা।’ একই পোস্টের মন্তব্যের ঘরে তিনি আরও লেখেন, ‘বিবাহিতরা পিঞ্চ কইরেন না। সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না।’ এই পোস্টটি নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে পোস্টে তিনি নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি কিংবা কাউকে উদ্দেশ্য করে মন্তব্য করেছেন কি না, সে বিষয়ে তার পক্ষ থেকে কোনো সূত্র পাওয়া যায়নি।
মন্তব্য করুন