৯ নভেম্বর ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শনিবার সন্ধ্যা পর্যন্ত নৌকাডুবির ঘটনায় ২১ জনের মৃত্যু উদ্ধার করা হয়েছে এবং জীবিত উদ্ধার করা হয়েছে একজনের সঙ্গে। তবে মৃতের সংখ্যা প্রাথমিক হিসেবে উল্লেখ করা হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতদের পরিবারের সদস্যদেরও সহায়তা দেওয়া হচ্ছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার সেনেগালের রাজধানী ডাকারের উত্তরে কেবেমের বিভাগের লুমপুল বালিয়াড়ির উপকূলে নৌকাটি ডুবে যায়। নৌকাটি পিরোগ ধরনের সমতল তলাবিশিষ্ঠ ছোট জলযান ছিল। স্থানীয় সংবাদমাধ্যম লে সোলেই জানিয়েছে, মৃতদের বেশিরভাগ একই বিভাগের বাসিন্দা ছিলেন।

পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর জন্য আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছেন হাজারো অভিবাসনপ্রত্যাশী। ঝুঁকিপূর্ণ এই সমুদ্রপথে সাম্প্রতিক বছরগুলোতে বহু মানুষের মৃত্যু হয়েছে।

অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়াকিং বর্ডার্সের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম পাঁচ মাসে এই পথে অন্তত ৬৩৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, অভিবাসীবাহী নৌকার আগমন বেশে যাওয়ার কারণে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নভেম্বরের শুরু থেকে প্রায় ৩০টি নৌকায় করে ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী সেখানে পৌঁছেছেন।

বাংলাদেশ জার্নাল/জেডএইচ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে প্রাইভেট কারে হাতবোমা নিক্ষেপ

১

সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে ২১ জনের মৃত্যু

২

৬ বছরে সড়ক দুর্ঘটনায় নিঃশেষ প্রায় ৩০০ পরিবার

৩

কপ৩১: তুরস্কের আনতালিয়ায় বাংলাদেশের প্রত্যাশা ও প্রস্তুতি

৪

৯ হাজার প্রবাসী ফেরত, আইনি ঝুঁকিতে ৪১ হাজার

৫

তটিনী আলো ছড়ালেন রোদ্দুর না হয়েই

৬

বাংলাদেশ মাঠে না নেমেই সেমিফাইনালে

৭

পুরো শিল্পীসমাজের জন্য ক্ষতিকর পরীমণির আচরণ: রিনা খান

৮

নাইজেরিয়ার নতুন ইতিহাস বিশ্বকাপ জিতে

৯

বাংলাদেশিদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৮০ হাজার ৬২২ টাকা

১০

মুখ খুললেন নন্দিনী: বেরিয়ে যাওয়ার নির্দেশ সৌরভ গাঙ্গুলীর

১১

রোহিত শর্মা আরও এক বিশ্বরেকর্ড গড়ার পথে

১২

কৌতুক অভিনেতা পাত্তা দিলেন না অস্কারজয়ী নায়িকাকে

১৩

নেতানিয়াহুকে হটাতে আরব দলগুলোর সঙ্গে জোট জোরালো হচ্ছে

১৪

‘নির্বাচিত হলে শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করে যাব’

১৫

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক তিনজনের পরিচয় জানা গেল

১৬

এবার পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আহত এসআরবির সদস্য

১৭

বাউফলে বিএনপির দুই পক্ষের বিরোধ, হামলায় আহত ৫

১৮

কিশোরগঞ্জে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালী

১৯

ভারতের সঙ্গে যুদ্ধ হলে পাকিস্তানকে সমর্থনের পরামর্শ ইসরায়েলি রাব্বির

২০