১১ নভেম্বর ২০২৬, ১:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে তেলের গুদামে আগুন

চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার প্রাথমিক কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও অজানা।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুনের তীব্র শিখা ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখে পুরো এলাকার মানুষ আতঙ্কে ছিলেন এবং ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। স্থানীয়দের একটি অংশের অভিযোগ, উক্ত গুদামটিতে মূলত মবিল মজুত করা হতো এবং বিভিন্ন ব্র্যান্ডের নকল ও নিম্নমানের মবিল কন্টেইনারে রিফিল করা হতো। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকার কাছে এমন ঝুঁকিপূর্ণ মজুদের কারণে ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে উচ্ছেদের দাবি জানিয়েছেন। এই অভিযোগটি এখনো পর্যন্ত স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য হিসেবে প্রকাশ করা হয়েছে এবং কোনো প্রমাণ সাপেক্ষে তা নিশ্চিত করা হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পরও ভেতরে ধোঁয়া রয়েছে। শুরুতে তেলের দোকানে আগুন লাগার খবর পেয়ে সেখানে যান তারা, তবে এসে দেখতে পান এটি মূলত একটি তেলের গুদাম। পরবর্তীতে ফোম নিয়ে আসা হয় এবং সাড়ে আটটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে তেলের গুদামে আগুন

১

শরণার্থী জীবনের বাস্তবতা দেখতে উখিয়ার চার ক্যাম্পে ডাচেস সোফি

২

প্রসঙ্গ পরীমনি: ট্রল-ভাইরাল করা যখন জাতীয় বিনোদন!

৩

মেঘনা নদীতে মিলল অজ্ঞাত কিশোরের মরদেহ

৪

হত্যা মামলায় ফের শীর্ষ সন্ত্রাসী বগার তিন দিনের রিমান্ড

৫

ফরিদপুরে পার্ক করা বাসে আগুন, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে চালকের মৃত্যু

৬

অবশেষে নিখোঁজ বাবাকে ফিরে পেলেন মেঘলা মুক্তা

৭

চট্টগ্রামে বাস-ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ, আটক ৩

৮

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

৯

শেখ হাসিনার বিরুদ্ধে ৪৫৭টি হত্যা মামলা, মোট মামলা ৬৭৩

১০

ক্ষুব্ধ ট্রাম্পকে নিয়ে উদ্বেগ, পরমাণু হামলার শঙ্কা

১১

ইরান যুদ্ধ কার্যত শেষ, সমঝোতার আশাবাদী ট্রাম্প

১২

ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১৩

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-ছাত্রলীগের ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ

১৪

খাগড়াছড়িতে বিএনপি কার্যালয়ে আগুন, জড়িত সন্দেহে আটক ৬

১৫

দেশে আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানালো অধিদপ্তর

১৬

কলেজ গেটে তালা দিয়ে ধর্মঘটের ডাক, আটক ছাত্রলীগ নেতা আরিফ

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট ঘিরে গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ, সড়ক অবরোধ

১৮

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে মিছিল, পুলিশের গাড়িতে আগুন

১৯

শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

২০