১৪ নভেম্বর ২০২৬, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে আর্জেন্টিনার হার

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর আর্জেন্টিনার প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হার হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোল ও প্রতিপক্ষের আরেকটি গোলের পর ম্যাচে ফিরলেও শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি ২০২৬ বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার ডিফেন্ডার লিওনার্দো বালের্দির আত্মঘাতী গোলের পর উরুগুয়ের মিডফিল্ডার ম্যাক্সি আরাউহো দ্বিতীয় গোল করেন। পরে ৭৩ মিনিটে আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। তবে শেষ পর্যন্ত উরুগুয়ে জয় ধরে রাখে। নতুন কোচ দিয়েগো ফোরলানের অধীনে এটি উরুগুয়ের তৃতীয় জয়।

গত মাসে বেনিনের বিপক্ষে আবেগঘন বিদায়ী প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামেন মেসি। ওই ম্যাচের পর ৩৯ বছর বয়সী এই তারকা আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। ২০৭ ম্যাচে ১২৫ গোলের রেকর্ড নিয়ে শেষ হয় তার আন্তর্জাতিক ক্যারিয়ার।

মেসিকে ছাড়া এই ম্যাচে দীর্ঘ সময় উরুগুয়ের দৃঢ় রক্ষণভাগ ভাঙতে হিমশিম খায় আর্জেন্টিনা। প্রথমার্ধে নিকো পাজের একটি ভালো সুযোগ তৈরি হলেও উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্টোফার ফেরেইরিন তা ঠেকিয়ে দেন।

বিরতির পরপরই এগিয়ে যায় উরুগুয়ে। বাম দিক থেকে জর্জিয়ান ডি আরাসকায়েতার নেওয়া ফ্রি-কিক আর্জেন্টিনার রক্ষণভাগে অস্থিরতা তৈরি করে। বলটি বিপদমুক্ত করতে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ হেড করেন; তবে তার হেড সতীর্থ বালের্দির গায়ে লেগে জালে জড়িয়ে যায়। এরপর ৫৩ মিনিটে ডি আরাসকায়েতার কর্নার কিক আরাউহোর কাঁধে লেগে উঁচু হয়ে সরাসরি জালে প্রবেশ করে।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে আলভারেজের গোলে ব্যবধান কমায় আর্জেন্টিনা। যোগ করা সময়েও সমতা ফেরানোর একটি ভালো সুযোগ পেয়েছিলেন তিনি, তবে উরুগুয়ের রক্ষণভাগ তা সামলে নেয়। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে উরুগুয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্রের চরবাসীর জরুরি চিকিৎসায় চালু হচ্ছে বোট অ্যাম্বুলেন্স

১

সিলেট-সুনামগঞ্জে আওয়ামী লীগসহ চার সংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

২

তমা মির্জা সিনেমাপ্রতি ১৫ লাখ টাকা নেন

৩

মেসি প্রথমবারের মতো আর্জেন্টিনার ক্লাব ফুটবলে খেলবেন

৪

শাকিব খানের হিসাবে পাকিস্তানে সিনেমা হল ১২০০টি

৫

হতাশায় পুড়ল ব্রাজিল: শেষ বাঁশির আগে জাপানের বাজিমাত

৬

সোহিনী গুহ রায় কি দেবের নতুন নায়িকা?

৭

বাংলাদেশের সাফের ফাইনালে ওঠা হলো না পাকিস্তানের কাছে হেরে

৮

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের মামলা

৯

কোরআন প্রতিযোগিতায় ৮৫ প্রতিযোগীকে টেক্কা দিয়ে সাফল্যের শীর্ষে দীঘিনালার সাদমান

১০

টি-টোয়েন্টি: সূর্যবংশী সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন

১১

রাজধানীর লালবাগে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

১২

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু

১৩

বিএনপি কার্যালয়ে ককটেল হামলা ও ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

১৪

নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক

১৫

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে ভাতাও

১৬

বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে বৃদ্ধকে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২

১৭

বিচারকদের ক্ষমতা আরও কমাতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১৮

অরাজনৈতিক অনুষ্ঠানকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে: জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই

১৯

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর 

২০