১৫ নভেম্বর ২০২৬, ৩:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে ভাতাও

৬৪ জেলায় তরুণদের জন্য বিনামূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে ভাতা ও খাবার

দেশের ৬৪ জেলার তরুণ-তরুণীদের জন্য বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণের তৃতীয় ব্যাচে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন পরিচালিত প্রকল্পটির আওতায় প্রশিক্ষণে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

প্রশিক্ষণের সময়সূচি

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে। দুই মাসের কোর্সে প্রতিদিন ছয় ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

এ প্রশিক্ষণে আবেদন করতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীরা। আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। আবেদনের সুযোগ পাবেন কেবল দেশের ৬৪ জেলার স্থায়ী বাসিন্দারাই।

প্রশিক্ষণার্থীদের সুবিধা

প্রশিক্ষণে অংশ নিতে কোনো ভর্তি বা প্রশিক্ষণ ফি দিতে হবে না। বরং প্রশিক্ষণকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হবে এবং দৈনিক খাবারের ব্যবস্থা থাকবে। কোর্স সফলভাবে সম্পন্ন করে উত্তীর্ণ হলে প্রশিক্ষণার্থীদের সনদপত্র দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দিতে হবে যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট www.dydaiproject.com/apply-এর মাধ্যমে। আবেদনের পর ফরমের একটি কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাচাই-বাছাই শেষে বৈধ আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় এবং স্থান এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্রের চরবাসীর জরুরি চিকিৎসায় চালু হচ্ছে বোট অ্যাম্বুলেন্স

১

সিলেট-সুনামগঞ্জে আওয়ামী লীগসহ চার সংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

২

তমা মির্জা সিনেমাপ্রতি ১৫ লাখ টাকা নেন

৩

মেসি প্রথমবারের মতো আর্জেন্টিনার ক্লাব ফুটবলে খেলবেন

৪

শাকিব খানের হিসাবে পাকিস্তানে সিনেমা হল ১২০০টি

৫

হতাশায় পুড়ল ব্রাজিল: শেষ বাঁশির আগে জাপানের বাজিমাত

৬

সোহিনী গুহ রায় কি দেবের নতুন নায়িকা?

৭

বাংলাদেশের সাফের ফাইনালে ওঠা হলো না পাকিস্তানের কাছে হেরে

৮

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের মামলা

৯

কোরআন প্রতিযোগিতায় ৮৫ প্রতিযোগীকে টেক্কা দিয়ে সাফল্যের শীর্ষে দীঘিনালার সাদমান

১০

টি-টোয়েন্টি: সূর্যবংশী সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন

১১

রাজধানীর লালবাগে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

১২

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু

১৩

বিএনপি কার্যালয়ে ককটেল হামলা ও ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

১৪

নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক

১৫

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে ভাতাও

১৬

বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে বৃদ্ধকে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২

১৭

বিচারকদের ক্ষমতা আরও কমাতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১৮

অরাজনৈতিক অনুষ্ঠানকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে: জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই

১৯

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর 

২০