১৫ নভেম্বর ২০২৬, ৩:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিচারকদের ক্ষমতা আরও কমাতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

মার্কিন ফেডারেল সরকারের বিভিন্ন নীতি ও বিধিমালা দেশজুড়ে বাতিল করার ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা আরও সীমিত করতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রশাসনের এই উদ্যোগ সফল হলে কোনো সরকারি সংস্থার সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করলেও আদালতের রায় সংশ্লিষ্ট মামলার বাদীপক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বছর দেশব্যাপী কার্যকর নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত করতে সুপ্রিম কোর্টের সমর্থন পেয়েছিল ট্রাম্প প্রশাসন। এবার প্রশাসনিক কার্যপ্রণালি আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্টের (এপিএ) আওতায় বিচারকদের থাকা আরেকটি ক্ষমতা খর্ব করার উদ্যোগ নিয়েছে তারা। এতে সরকারের বিভিন্ন নীতি বাস্তবায়নের পথ আরও সহজ হতে পারে বলে মনে করছে প্রশাসন।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর অভিবাসন নিয়ন্ত্রণ, ব্যাপক বহিষ্কার এবং ট্রান্সজেন্ডারদের অধিকারসহ বিভিন্ন বিষয়ে কঠোর নীতি গ্রহণ করেছেন ট্রাম্প। এসব সিদ্ধান্তের বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে। বিভিন্ন আদালতের বিচারকরা সরকারের কিছু পদক্ষেপ স্থগিত বা বাতিল করায় প্রশাসনের সঙ্গে বিচার বিভাগের বিরোধও বেড়েছে।

এর আগে গত বছরের জুনে ট্রাম্প প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট দেশজুড়ে কার্যকর হওয়া ‘ইউনিভার্সাল ইনজাংশন’ বা সর্বজনীন নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত করে। তবে এপিএ আইনের আওতায় কোনো ফেডারেল সংস্থার অবৈধ বিধিমালা দেশব্যাপী বাতিল করার ক্ষমতা তখনও বিচারকদের হাতে ছিল।

এবার সেই ক্ষমতাও সীমিত করার আবেদন জানিয়েছে ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ। তাদের যুক্তি, কোনো আদালত ফেডারেল সংস্থার নিয়ম বা বিধিমালা পুরো দেশের জন্য বাতিল করতে পারবে না। আদালতের আদেশের প্রভাব কেবল সংশ্লিষ্ট মামলার বাদীপক্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত বলে তারা মনে করছে।

টেক্সাসের কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের করা একটি মামলাকে কেন্দ্র করে নতুন এই আইনি লড়াইয়ের সূত্রপাত। ট্রাম্পের প্রথম মেয়াদে প্রণীত একটি আইনের আওতায় তৈরি স্বাস্থ্য খাতের কয়েকটি বিধিমালার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওই চিকিৎসকরা। তাঁদের মামলার পরিপ্রেক্ষিতে গত আগস্টে একটি আপিল আদালত সংশ্লিষ্ট বিধিমালার কিছু অংশ দেশজুড়ে বাতিল ঘোষণা করে। তবে ট্রাম্প প্রশাসন এবার বিধিমালার মূল বৈধতা নিয়ে বিতর্কে না গিয়ে আদালতের এপিএ-সংক্রান্ত ক্ষমতাকেই চ্যালেঞ্জ করেছে। তাদের লক্ষ্য, আদালতের কোনো রায় যেন সরকারের নীতি বা বিধিমালা দেশজুড়ে বাস্তবায়নে বাধা হয়ে না দাঁড়ায়।

আইন বিশেষজ্ঞদের আশঙ্কা, ট্রাম্প প্রশাসন এই লড়াইয়ে জয়ী হলে কোনো সরকারি বিধিমালা অবৈধ ঘোষিত হলেও সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার সেটি অন্যদের ওপর প্রয়োগ করতে পারবে। ফলে আইনি প্রক্রিয়া চলাকালে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর বিতর্কিত নীতি কার্যকর থাকার সুযোগ তৈরি হতে পারে।

অন্যদিকে, টেক্সাস ও ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্য এবং আইন বিশেষজ্ঞদের একাংশের মতে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতা ঠেকাতে বিচারকদের এই ক্ষমতা গুরুত্বপূর্ণ। সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষে সিদ্ধান্ত দিলে সরকারের অবৈধ বিধিমালা দেশব্যাপী বাতিল করানো অঙ্গরাজ্য ও সাধারণ মানুষের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে।

সুপ্রিম কোর্ট আগামী বছরের শুরুতে এ মামলাটি শুনানির জন্য গ্রহণ করবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রহ্মপুত্রের চরবাসীর জরুরি চিকিৎসায় চালু হচ্ছে বোট অ্যাম্বুলেন্স

১

সিলেট-সুনামগঞ্জে আওয়ামী লীগসহ চার সংগঠনের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার

২

তমা মির্জা সিনেমাপ্রতি ১৫ লাখ টাকা নেন

৩

মেসি প্রথমবারের মতো আর্জেন্টিনার ক্লাব ফুটবলে খেলবেন

৪

শাকিব খানের হিসাবে পাকিস্তানে সিনেমা হল ১২০০টি

৫

হতাশায় পুড়ল ব্রাজিল: শেষ বাঁশির আগে জাপানের বাজিমাত

৬

সোহিনী গুহ রায় কি দেবের নতুন নায়িকা?

৭

বাংলাদেশের সাফের ফাইনালে ওঠা হলো না পাকিস্তানের কাছে হেরে

৮

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে জমি দখল ও ভাঙচুরের মামলা

৯

কোরআন প্রতিযোগিতায় ৮৫ প্রতিযোগীকে টেক্কা দিয়ে সাফল্যের শীর্ষে দীঘিনালার সাদমান

১০

টি-টোয়েন্টি: সূর্যবংশী সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন

১১

রাজধানীর লালবাগে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

১২

সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মনোনয়ন ফরম বিতরণ শুরু

১৩

বিএনপি কার্যালয়ে ককটেল হামলা ও ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

১৪

নতুন পাসপোর্টের আবেদন করলেও খুনি হাসিনা বাবাকে জীবিত অবস্থায় ফিরতে দেয়নি: ইশরাক

১৫

৬৪ জেলায় বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, মিলবে ভাতাও

১৬

বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে বৃদ্ধকে হত্যা, নারীসহ গ্রেপ্তার ২

১৭

বিচারকদের ক্ষমতা আরও কমাতে সুপ্রিম কোর্টে ট্রাম্প প্রশাসন

১৮

অরাজনৈতিক অনুষ্ঠানকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে: জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই

১৯

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর 

২০