২০ নভেম্বর ২০২৬, ৩:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানির সপ্তম চালান পৌঁছেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টা ২৪ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে।

সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় লরিগুলো গন্তব্যে পৌঁছায়। এর আগের রাতে—অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে—ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জ্বালানিবাহী গাড়িগুলো রূপপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

এই চালানসহ রূপপুর কেন্দ্রের জন্য মোট সাতটি চালান বাংলাদেশে পৌঁছেছে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ছয়টি চালান রয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অতিরিক্ত অ্যাসেম্বলি আনা হবে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে গত ১৭ নভেম্বর বিকেলে কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে। প্রায় সাড়ে আট ঘণ্টা পর ওই সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকে কেন্দ্রটিতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে। কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের জন্য আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এর আগে গত ২৯ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রথম ইউনিটে স্টেজ-সি কার্যক্রম শুরুর অনুমোদন দেন।

রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ২৯৯

১

লক্ষ্যমাত্রার বেশি আমন ধান কেনার আশ্বাস খাদ্য প্রতিমন্ত্রীর

২

সাজেকে পিসিজেএসএসের গোলাগুলি

৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে চার সচিবকে আইনি নোটিশ

৪

চট্টগ্রামের অলিগলিও উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৫

নরসিংদীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ৫

৬

মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, এস্কেভেটরসহ সরঞ্জাম ধ্বংস

৭

ভূরুঙ্গামারীতে আওয়ামীলীগ নেতা শহিদুল গ্রেফতার 

৮

দানবাক্সে মিলল স্বর্ণের চামচ, বাটি ও নৌকা

৯

নোয়াখালীতে রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিএনপির সভা

১০

পাগলা মসজিদে মানত করে শাশুড়ি-শ্যালকদের বিচার চাইলেন দুলাভাই

১১

ঐক্য ও রাষ্ট্র সংস্কারে প্রধানমন্ত্রীকে ঐক্য পার্টির খোলা চিঠি

১২

মালয়েশিয়ায় ৩৪ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ৫১৯

১৩

`আল্লাহ গো আপনি স্বর্ণার মনে জায়গা করে দেন, আমিন'

১৪

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

১৫

জয়পুরহাটে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আলু ক্ষেত ও পাকা ধান

১৬

দালালের বিচার চাইলেন ‘প্রতারিত বিদেশগামী’

১৭

টাঙ্গাইলের নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন

১৮

ড্রেসিংরুমে হৃদয়ের কথোপকথন শুনে ফেলেন আম্পায়ার, গুনলেন বড় জরিমানা

১৯

হরমুজ প্রণালিতে ৬ তেলবাহী জাহাজে হামলা

২০